1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের ফতেপুরে শোকসন্তপ্ত তিন নেতার বাড়িতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের ফতেপুরে শোকসন্তপ্ত তিন নেতার বাড়িতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে শোক সন্তপ্ত বিভিন্ন পরিবারের পাশে দাঁড়ান।

তিনি সদ্য প্রয়াত নেতাকর্মীদের সন্তান ও স্বজনদের কবর জিয়ারত করেন ও শোকাহত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।দলীয় সূত্রে জানা যায়, প্রথমে যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমানের বাড়িতে যান। সেখানে তিনি মাহাবুবুর রহমানের সম্প্রতি প্রয়াত ছোট শিশু সন্তানের কবর জিয়ারত করেন।

শোকসন্তপ্ত মাহাবুবুর রহমান (মাহবুব চাচা) ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি।এরপর ফতেপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। সর্বশেষ ফতেপুর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেনের বাসভবনে যান। সাম্প্রতিক সময়ে তার মাতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, ইন্ডিয়ান বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ লিটু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।এছাড়াও ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন। শোকাবহ পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।