1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে চলন্ত বাসে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে চলন্ত বাসে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।রাজবাড়ীর দৌলতদিয়ার ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যশোর থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া একটি পরিবহন ফতেপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ তাতে আগুন ধরে যায়।

মুহূর্তের ব্যবধানে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হলেও বাসের ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে এবং চোখের পলকে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে দ্রুত নামার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যশোর ফায়ার স্টেশনের একটি ইউনিট। তাদের কঠোর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভেতরের অধিকাংশ অংশ ভস্মীভূত হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদের মৌসুমে বাড়তি আয়ের আশায় কোনো বিরতি ছাড়াই দিন-রাত একটানা চালানো হচ্ছিল গাড়িটি। ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপের কারণে ‘ওভারহিটিং’ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।

যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও দূরপাল্লার পথে গাড়িটি নামানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ ঘটনার পর যশোর-নড়াইল মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।