1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় নদী পারাপারের চরম দুর্ভোগ; দুর্ঘটনায় আহত শতাধিক - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় নদী পারাপারের চরম দুর্ভোগ; দুর্ঘটনায় আহত শতাধিক

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২২১ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট|| বাগেরহাটের মোংলায় নদী পারাপারের সময় এক ভয়াবহ দুর্ঘটনায় মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (০১’এপ্রিল) সকালে খেয়া পার হওয়ার সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এই ঘটনায় বর্তমানে মোংলা ইপিজেডে কর্মরত হাজার হাজার শ্রমিকের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও কয়েক হাজার শ্রমিক নদী পার হয়ে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য ঘাটে জড়ো হন। পারাপারের সময় ট্রলারে ওঠার জন্য অতিরিক্ত যাত্রী চাপ এবং শ্রমিকদের মধ্যে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়।

এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে অনেক শ্রমিক নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যান এবং একে অপরের ওপর আছড়ে পড়েন। এতে অন্তত দুই শতাধিক শ্রমিক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন।

আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক শারমীন আক্তার সুমি।

তবে প্রশাসনের এমন আশ্বাসে শান্ত নন শ্রমিকরা। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে, এবার শুধু মৌখিক আশ্বাস নয়, বরং নিরাপদ পারাপারের বাস্তব ও স্থায়ী সমাধান দেখতে চান তারা। দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।