1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে পুর্ব শত্রুতার জেরে পলাশ নামের যুবককে কুপিয়ে জখম - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে পুর্ব শত্রুতার জেরে পলাশ নামের যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে পুর্ব শত্রুতার জেরে পলাশ(২৩) নামের এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চুনখোলা ও গাংনী ইউনিয়নের সংযোগ স্থল দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে ঘটনাটি ঘটে। আহত পলাশ গাংনী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, রোজকার মতন পলাশ মটরসাইকেল যোগে দোকান থেকে ভাতখেতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে আসলে হাসান হালদার ও হাসিব হালদার পিতা- রুজু হালদার চলন্ত অবস্থায় তার মাথায় আঘাত করে। এতে তার কপালের উপর মাথার মাঝ বরাবর গভীর ক্ষত হয়। আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে পলাশ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি মারতে থাকে।বাজারের ব্যবসায়ী ও পথচারিরা রক্তাক্ত পলাশকে তাদের হাত থেকে উদ্ধার করে বাজারস্থ পল্লী চিকিৎসালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগ করে ভুক্তভোগী জানান, আলোচিত দেলোয়ার হত্যার আসামিগণ ঐ মামলার বাদী তার চাচাদের সহিত মেলামেশা না করার জন্য হুমকি দিয়ে আসছিল। এরই জেরে আজ সকাল সাড়ে ১০ টায় তার উপর অতর্কিত হামলা করা হয়েছে।ভুক্তভোগীর পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে পলাশের উপর এ হামলা করা হয়েছে। রুজু হালদারের হুকুমে তার দুই ছেলে পলাশকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় আঘাত করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পিতা রুজু হালদার বলেন, সকাল থেকে তিনি ঘেরে ছিলেন, তার ছেলেদের সাথে বিল্লাল মোল্লার ছেলের ঝামেলা হয়েছে তা তিনি শুনেছেন। তবে কেন, কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

এ বিষয়ে মোল্লাহাট থানার কর্তব্যরত উপপরিদর্শক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।