1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে ' নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে ‘ নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯২ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।‘নিরাপদ দুধ পান করি,সুস্থ্য জীবন গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় ১০০ জন দুগ্ধ খামারীর অংশগ্রহণে ‘নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭মে) সকাল ১১ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মমতাজ আলী এর সভাপতিত্বে ও ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের এরিয়া ম্যানেজার মোঃ আইয়ুব হোসেন এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি খুলনার অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন খুলনার নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুখেন্দ্র কুমার ঘোষ, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের প্রোডিউসার সার্ভিস বিভাগের ভেটেনারি সার্জন ডাঃ হাসান মাহমুদ।
প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিদিন খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। ব্র্যাক সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করে থাকে। বিভিন্ন সময়ে আমরা চিলিং সেন্টারে ভিজিটে গিয়েও দুধ সংগ্রহের ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তুষ্ট হয়েছি।আগামী দিনেও ব্র্যাক ডেইরি গুনগত মান সম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নিরাপদ দুধ সংগ্রহের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোন সহযোগিতা লাগলে তিনি তা দেয়ার আশ্বাস দেন।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরোও স্বাস্থ্য সম্মতভাবে দুধ সংগ্রহ ও পরিবহনের উপর জোর দিবেন। খামার গড়ে তুলতে সক্ষম হবেন এবং সব ধরনের ভেজাল ও দূষণ হতে বিরত থেকে নিরাপদ দুধ সরবরাহ করবেন।ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মমতাজ আলী বলেন,ব্র্যাক ডেইরি সারা বাংলাদেশ ১১৪ টি চিলিং সেন্টার ও ৭০ টি কালেকশন পয়েন্টের মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে পান যোগ্য সম্পূর্ণ নিরাপদ দুধ সংগ্রহ করে থাকে। প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের প্রধান চ্যালেন্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক দুগ্ধ খামারীকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে ১ টি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।

এ সময় স্থানীয় খামারি,কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটিতে খুলনার ডুমুরিয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।