নিজস্ব প্রতিবেদক।। খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১২টায় নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আতিয়ার পারভেজের অন্তর্ভুক্তি খুলনার সাংবাদিক সমাজের জন্য গৌরবের। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধিত অতিথি আতিয়ার পারভেজ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকদের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।