1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের কৃষক, ঘের মালিক ও সাধারণ মানুষ।

খাল ও বিলজুড়ে কচুরিপানার বিস্তৃতি, পানি নিষ্কাশনের অচলাবস্থা এবং নৌপথে চলাচলের সংকট স্থানীয় মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা লাঘবে কচুরিপানা নিধনের জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

বুধবার (২০ মে-২৬) বিকেলে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিল খুকশিয়া ও কানায়ডাঙ্গা ঘাট এলাকা পরিদর্শন করেন। পরে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন এবং কচুরিপানা নিধনে ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয়দের ভাষ্য, বিল খুকশিয়ায় প্রবেশের প্রধান পথ কানায়ডাঙ্গা ঘাট বর্তমানে প্রায় সম্পূর্ণ কচুরিপানায় ঢেকে গেছে। ফলে ছোট ছোট নৌকা, ডোঙা কিংবা মাছ ধরার নৌযান নিয়েও চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খাল সংস্কার ও পানি নিষ্কাশনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় বৃষ্টির পানি জমে থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে প্রায় দেড় শতাধিক ঘেরের বাঁধের ওপর চাষ করা বিভিন্ন ধরনের ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক ধারদেনা করে চাষাবাদ করেছিলেন, কিন্তু পানি জমে থাকায় সেই ফসল ঘরে তুলতে পারেননি। এতে তাদের পরিবারে নেমে এসেছে আর্থিক সংকট।

কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর আমরা এই সমস্যার মধ্যে আছি। খাল ভরাট হয়ে গেছে, পানি বের হওয়ার পথ নেই। একটু বৃষ্টি হলেই চারদিক পানিতে ডুবে যায়। ঘেরের মাছ ও ফসল দুইটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
তারা আরও বলেন, স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে বিষয়টি সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী-এর নজরে আনা হলে তিনি দ্রুত সরেজমিন পরিদর্শনে আসেন এবং তাৎক্ষণিকভাবে অর্থ সহায়তা প্রদান করেন। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, ৮নং সুফলাকাটি ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, উলামা বিভাগের সভাপতি হাফেজ হেলাল উদ্দিন, যুব সভাপতি মোঃ আব্দুল হান্নান, নব মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস. এম. মুনজুর রহমানসহ স্থানীয় দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, এলাকার মানুষের কষ্ট আমি কাছ থেকে দেখেছি। পানি নিষ্কাশনের সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আপাতত এলাকাবাসীর চলাচল ও দুর্ভোগ কিছুটা কমাতে খালের প্রবেশমুখের কচুরিপানা অপসারণে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কচুরিপানা পরিষ্কার হলে অন্তত নৌকা চলাচল স্বাভাবিক হবে এবং পানি প্রবাহ কিছুটা বাড়বে। কৃষক ও ঘের মালিকদের কষ্ট কমাতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।