1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৮ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২০ মে বুধবার দুপুরে ঘুগরাকাটি উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও কৃষকের কাছ থেকে ধান গ্রহণের মাধ্যমে এ অভিযানের সূচনা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ। এ সময় বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের উৎপাদিত ফসলের নায্য মূল্য নিশ্চিতে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। এমপি আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, “ধান সংগ্রহে যেন কোনো প্রকৃত কৃষক হয়রানির শিকার না হয় এবং স্বচ্ছতার সাথে লক্ষ্যমাত্রা অর্জিত হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।”

উপজেলা খাদ্য কমকর্তা দেবপ্রসাদ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ উপজেলা খাদ্য পরিদর্শক দেবলা শীল এবং ঘুগরাকাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোঃ রুহুল আমিন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সালাহউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। সংগ্রহ অভিযানের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। নির্ধারিত মূল্য প্রতি কেজি ৩৬ টাকা (মণ প্রতি ১,৪৪০ টাকা) দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। চলতি মৌসুমে উপজেলা থেকে মোট ৫৬৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

একজন কৃষক সর্বনিম্ন ১ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রয় করতে পারবেন। খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে এবার কঠোর মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।