1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের পরিচিত সংগঠক ফজলে রাব্বি মোপাশা আর নেই - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের পরিচিত সংগঠক ফজলে রাব্বি মোপাশা আর নেই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের পরিচিত ব্যবসায়ী, সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব ফজলে রাব্বি মোপাশা (৬৩) মারা গেছেন। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিরপুরে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে ঢাকার সোবহানবাগ জামে মসজিদ এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ যশোরে আনা হয়। বৃহস্পতিবার বাদ জোহর যশোর শহরের চৌরাস্তা জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।ফজলে রাব্বি মোপাশা যশোরের ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।শিক্ষাজীবনে তিনি ১৯৮২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে কলেজটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা ফজলুল বারি যশোরের সুপরিচিত পূর্বাচল প্রেসের স্বত্বাধিকারী ছিলেন।ফজলে রাব্বি মোপাশার মৃত্যুতে যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।