নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌরসভার সভা কক্ষে লোহাগড়া পৌর প্রশাসক সুস্মিতা সাহা প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৮৯ টাকা। এ ছাড়া রাজস্ব টাকায় উন্নয়ন হিসাব (এডিপি) ৬ কোটি ৮০ লাখ টাকা, উন্নয়ন হিসাব (প্রকল্প) ৪০ কোটি ৫০ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তফিকুল আলম, হিসাব রক্ষক উজ্জ্বল কান্তি সরকার, প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদুল্লাহ হিমেল প্রমুখ।
লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক রূপক মুখার্জি।
তিনি বলেন নতুন বাজেটে করের হার না বাড়িয়ে বাজেট ঘোষনায় আমরা পৌরবাসী যারপরনাই খুশী। খুব সুন্দর একটি বাজেট ঘোষণা করায় পৌর প্রশাসক ও পৌরসভা কর্তৃপক্ষকে পৌরবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।