1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দিরের উদ্বোধন করা হয়েছে।২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটমন্দিরটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।নবনির্মিত নাটমন্দির উদ্বোধনের স্মারকফলকে উল্লেখ করা হয়, তারিখে যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে মহাশ্মশান প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

এতে যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। নবনির্মিত নাটমন্দিরটি ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।