1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা মফস্বল প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা মফস্বল প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, খুলনা জেলা প্রতিনিধি।।খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা ৪ জুলাই প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানটি পেশাজীবীদের মিলন মেলায় পরিণত হয়।

খুলনা মফস্বল প্রেস ক্লাব বেশ কয়েকটি সামাজিক কর্মসূচি গ্রহণ করে। গত ১৬ মার্চ সোমবার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, ডাল, কিসমিস, বাদাম, মসলা ও সাবানের প্যাকেট বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর যুগ্ন সাধারণ সম্পাদক এস এম শামীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম,মফিজুর রহমান টুকু, মোঃ মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া তুহিন,মীর ফারুক হোসেন,মিসেস মারুফা বেগম,সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মদ,মোঃ মনজুর আলম,কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম,প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা,আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল,যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা,

ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন,নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার, মোঃ সবুজ খান,মোঃ আব্দুর রউফ,বাবু অধিকারী, মোঃ আল আমিন ও অলি আমিন হক। এসময় দুজন সাংবাদিককে সংগঠনের সদস্য করা হয় তারা হলেন,মোঃ আরিফ হোসেন ও আল মাহফুজ শাওন। এর আগে রমযান মাসে ক্লাবের সাংবাদিকরা দৈনিক সোনালী খবরের খুলনা ব্যুরো অফিসে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন।

আলোচনায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং,ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রয় রোধে সচেতনতা এবং ঈদ উপলক্ষে গরিব মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে খুলনার সাংবাদিক অঙ্গনে নিয়মিত আয়োজন , প্রবীণ-নবীন সাংবাদিকদের শুভেচ্ছা ও প্রয়াত সহকর্মীদের স্মরণ করে বক্তব্য দেন এবং সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

মফস্বল প্রেস ক্লাবের নেতারা জানান, “গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকরা একদিকে যেমন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ান, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।