নড়াইল প্রতিনিধি।।নড়াইলের কালিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন খাদে পড়ে গিয়ে চালক নিহত হয়েছেন।নিহত রাহুল মুসল্লী (৩০) কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাবুল মুসল্লীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার সালামাবাদ ইউনিয়নের শামীম চেয়ারম্যানের বাড়ির সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় নছিমনের চালক রাহুল মুছল্লী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।