1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বাগেরহাট-৩ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে যৌথ বাহিনীর মহড়া। - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বাগেরহাট-৩ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে যৌথ বাহিনীর মহড়া।

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট।।আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের মোংলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নৌবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাগেরহাট-৩ আসনের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তার বোধ তৈরি করেছে।

এ মহড়াকালে নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় করনীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্র এলাকায় টহল, সন্দেহভাজন তল্লাশি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কার্যক্রম অনুশীলন করা হয়।

মোংলা পৌর শহর থেকে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়। এরপর বিভিন্ন ইউনিয়নে পৌঁছায় বাহিনীর সদস্যদের গাড়িবহর। বিভিন্ন ইউনিয়ন হয়ে পুনরায় পৌর শহরে এসে মহড়া শেষ হয়। এ মহড়ার মাধ্যমে ভোটের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির পাশাপাশি জনগণকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সচেতন করা হয়। এ সময় সাধারণ জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের শক্ত অবস্থানের কথা জানানো হয়।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধী যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

এ মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যরা অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।