1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কপিলমুনিতে মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কপিলমুনিতে মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৬০ বার শেয়ার হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মায়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলনরত পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কাশিমনগর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।

কাশিমনগর বাজার কমিটির সভাপতি মাওলানা আবু মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবক এম. বুলবুল আহমেদ, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, ব্যবসায়ী গাজী মোস্তফা, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, নিহতের মেয়ে তাসমীরা খাতুন, ছেলে রিফাত ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাশিদা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মহিদুল গাজী জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদী, সাক্ষী ও স্বজনদের নিয়মিত হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।নিহতের ছেলে রিফাত ইসলাম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মামলার সাক্ষী ও স্বজনদের হয়রানি করতে তার বিরুদ্ধে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫/১৬ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা মায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।