1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুষ্টিয়ায় শুরু লালন স্মরণোৎসব, প্রথমবার রাষ্ট্রীয়ভাবে আয়োজন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কুষ্টিয়ায় শুরু লালন স্মরণোৎসব, প্রথমবার রাষ্ট্রীয়ভাবে আয়োজন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯১৪ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর।।বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু হচ্ছে শুক্রবার (১৭ অক্টোবর)। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে এই লালন স্মরণোৎসব।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব।
১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিকে মৃত্যুবরণ করেন উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ। তার পর থেকেই অনুসারীরা নিয়মিতভাবে স্মরণোৎসব পালন করে আসছেন। পরে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন যৌথভাবে উৎসবের আয়োজন শুরু করলে তা এখন বিশাল জাতীয় আকার ধারণ করেছে। ইতোমধ্যেই দেশি-বিদেশি অসংখ্য লালনভক্ত, বাউল ও ফকির আখড়াবাড়িতে সমবেত হয়েছেন ‘ভবের হাটে’।
লালন মাজারের খাদেম রিপন শাহ জানান, “এবার রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব আয়োজন করায় ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। লালনের অহিংস ও জাতপাতহীন মানবমুক্তির বাণী প্রচারে ভক্ত ও ফকিররা আখড়ায় অবস্থান নিয়েছেন।”
লালন অনুসারী রাজশাহীর সুফিয়া বলেন, “কার্তিক মাস এলেই আমার মন আর ঘরে থাকে না। ছয় দিন আগে চলে এসেছি। লালনের ভবের হাটে না এলে শান্তি পাই না।

চুয়াডাঙ্গার শান্ত শাহ ফকির জানান, “একজন সাধারণ মানুষ হয়ে লালনের ভাবধারায় আসতে পেরে আমি কৃতজ্ঞ। এখন চাই এই পথেই সারাজীবন কাটাতে।”
এদিকে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে প্রতিদিন রাতে অনুষ্ঠিত হবে লালনের দর্শন ও বাণী বিষয়ক আলোচনা। পাশাপাশি লালন একাডেমির মাঠে বসেছে বাউল মেলা, যেখানে দেশি-বিদেশি ভক্ত ও পর্যটকদের জন্য সার্বিক ব্যবস্থা সম্পন্ন করেছে আয়োজকরা।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, “উৎসব বা লালন মাজার নিয়ে কোনো শঙ্কা নেই। বিদেশিদের নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “উৎসব নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন দিনের এই উৎসব শেষ হবে আগামী ১৯ অক্টোবর, রোববার।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।