1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর-চুকনগর আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর-চুকনগর আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন

  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।ডুমুরিয়ার চুকনগরে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর-২৫) সকালে চুকনগরে বেসরকারী সংস্থা উত্তরণ ট্রেড স্কুলের কনফারেন্স রুমে অববাহিকা এলাকার ভুক্তভোগী ও সুধীজনের উপস্থিতিতে ওই সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর মোতালেব-এর সভাপতিত্বে এবং উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ কুমার সানা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পানি গবেষক এবং চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক, শেখ সেলিম আখতার স্বপন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রহমান, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা,

সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন হালদার, অধ্যাপক মনিরুল হক, মতলেব সরদার, চুকনগর সানরাইজ মডেল একাডেমির অধ্যাপক মাহাবুবুর রহমান মোড়ল, জামায়াত নেতা মোঃ মঈন উদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, মাষ্টার সোহরাব হোসেন, হাফিজুর রহমান শাহিন, মফিজুর সরদার, আসাদুজ্জামান নান্নু, বাদুড়িয়া মাঃ বিদ্যালয়ের শিক্ষক আলমঙ্গীর কবির সবুজ প্রমুখ।
এছাড়াও মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, সাংবাদিক আবুবক্কার সিদ্দিক-সহ ডুমুরিয়া, কেশবপুর ও তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন ভুক্তভোগী ও সুধীজনের সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ রুহুল আমীনকে আহবায়ক করে আপার ভদ্রা অববাহিকা এলাকায় পানি কমিটি গঠণ করা হয়েছে। এছাড়াও অধ্যাপক হাশেম আলী ফকির এবং পদাধিকার বলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা এবং কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।

বক্তারা আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেটা কিভাবে এর উত্তরন করা যায় সেবিষয়ে দীর্ঘ আলাপ-আলোচনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।