1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে চলমান আইনি বিরোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বর্তমান অবস্থা (স্ট্যাটাস কো) বহাল রাখার নির্দেশ দিয়েছেন।পূর্ববর্তী হাইকোর্টের আদেশের তথ্য থেকে জানা গেছে, সভাপতি পদ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগের গত ২১ মে ২০২৬ তারিখের আদেশের বিরুদ্ধে মাদ্রাসার প্রভাষক মোঃ জুলমত আলী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-১৭০৫/২০২৬ দায়ের করেন। মামলাটির শুনানি ১৭ জুন ২০২৬ তারিখে আপিল বিভাগের বিচারপতির চেম্বারে অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আপিল বিভাগ সভাপতি পদের দখল ও অবস্থান সংক্রান্ত বিষয়ে “স্ট্যাটাস কো” (Status Quo) বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এ আদেশের ফলে সভাপতি পদে যে অবস্থা আদেশ প্রদানের সময় বিদ্যমান ছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
আইনজীবীর প্রত্যয়নপত্র অনুযায়ী, আপিল বিভাগ সভাপতি পদের “possession and position” বা দখল ও অবস্থান অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছেন। আইনি ভাষায় এর অর্থ হলো, আদালতের আদেশের সময় যিনি বাস্তবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁর অবস্থানই আপাতত বহাল থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাইকোর্টের ২১ মে ২০২৬ সালের আদেশের পর থেকে মোঃ বোরহানউদ্দিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে আপিল বিভাগের সর্বশেষ স্থিতাবস্থা আদেশের পরও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৭ জুন-২৬) সকালে প্রভাষক জুলমত আলী মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আব্দুল হান্নান, কেশবপুর উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুর রহমান বুলবুল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।

এদিকে, আদালতের এ আদেশকে কেন্দ্র করে কেশবপুরে শিক্ষাঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর রাখছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।