1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে কওমী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে কওমী মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের ভোগতি তালিমুল কুরআন কওমী মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি নেতা মতিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় মাটি কেটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ শাহীদুল ইসলাম শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, শিক্ষা ও মানবসেবার এ উদ্যোগ শুধু ভবন নির্মাণ নয়, এটি একটি আলোর পথচলা-যেখানে অসহায় ও এতিম শিশুদের জন্য হবে শিক্ষা, ভালোবাসা ও আশ্রয়ের নতুন দিগন্ত।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বীজ বপন করে। আমি প্রতিষ্ঠানটির অগ্রগতি ও উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব এবং সবাইকে আহ্বান জানাই— আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিই। মাদরাসা কর্তৃপক্ষ জানান, চল্লিশ শতক জমির উপরে মাদ্রাসাটি নির্মিত।

মাদ্রাসায় বর্তমানে ১০০ জন ছাত্রছাত্রী আছে। নবনির্মিত এ ভবন সম্পন্ন হলে আরও বেশি এতিম শিশু এখানে আবাসিকভাবে থেকে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুজার হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।