1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করাসহ তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করেছে পুলিশ। সে কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার এক গৃহবধূর বসতবাড়ির শয়ন কক্ষের জানালার ছিদ্র দিয়ে কে-বা কারা নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। ওইসময় ওই গৃহবধূ দেখে ফেললে অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে চিরকুট ফেলে রেখে চলে যায় এবং চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ওই নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন। এ ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী নারী অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গত সোমবার (১লা সেপ্টেম্বর-২৫) কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২। মামলার পর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমান কে শনাক্ত করে মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।