1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে পিএফজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মাইকেল রোডের গরুহাটা সংলগ্ন মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাকক্ষে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এফসিডিও’র অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদারে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি-২৬) বিকেলে সভায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী মুনছুর আজাদ-এর সঞ্চালনা উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন; সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, পাঁজিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), ওয়ার্ড কেশবপুরের নির্বাহী পরিচালক ও খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু; সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক পরেশ দেবনাথ; আজিজুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল); এম. এ. মান্নান (জাতীয় পার্টি), উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক; বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত; ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক; উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব গোস্বামী, নীগার সুলতানা, উজ্জ্বল কুমার, দলিত প্রতিনিধি সুজন দাস, ইউপি সদস্য শাহানাজ পারভীন, মাওলানা হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

সভায় বক্তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে সহিংসতামুক্ত পরিবেশ বজায় ছিল। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময় আরও সচেতন ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় পরবর্তী ত্রৈমাসিক কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়।

সভাটি কেশবপুরে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।