1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব- আমির কবিরুল ইসলাম - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব- আমির কবিরুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২১৫ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, সমাজে সন্ত্রাসী, অস্ত্রধারী, দখলবাজদের কোনো স্থান নেই। একটি শান্তিপূর্ণ ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দিন পরিচালিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, অন্যায় এবং অবিচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে নৈতিকতা, মানসিকতা এবং ন্যায়ের চর্চা অত্যন্ত জরন্ত্রী। সমাজে যারা সন্ত্রাস ও দখলবাজী এবং দুর্নীতির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। তিনি ৮ ই মার্চ বিকেল ৫টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সূরা সদস্য অধ্যাপক স. ম এনামুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , শরীফ নাঈমুল হক, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইবাদুল হক সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাব্বির আহমেদ টগর ও এনসিপি নেতা এম এ কাদের।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, হাফেজ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম এ হাফিজ, মাস্টার আক্তার ফারুক, মোঃ আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাস্টার আহসান হাবিব লুনা, শিবির সভাপতি মোঃ মিল্লাত হোনেন।সভায় এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।