1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ক্যান্সার আক্রান্ত রাশিদা বেগমের ভাগ্যে নতুন এক আলোর রেখা, পরিবারের চোখে স্বপ্ন - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ক্যান্সার আক্রান্ত রাশিদা বেগমের ভাগ্যে নতুন এক আলোর রেখা, পরিবারের চোখে স্বপ্ন

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৯৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর ক্যান্সার আক্রান্ত রাশিদা বেগমের ভাগ্যে যেন দেখা দিয়েছে নতুন এক আলোর রেখা। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের কর্তৃপক্ষ। ক্যান্সারে আক্রান্ত এক অসহায় নারীর পাশে দাঁড়িয়ে তারা মানবিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

খুমেকের এই উদ্যোগে রাশিদার পরিবার ও স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আশার আলো।সংবাদটি প্রকাশের পর খুলনায় ব্যাপক সাড়া ফেললে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেয়। তারা প্রতিশ্র“তি দিয়েছেন, রাশিদার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসা, ওষুধ, অপারেশনসহ যাবতীয় খরচ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের বারান্দায় রাশিদা বেগমকে দেখতে যান খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম। এ সময় তিনি রাশিদার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নিজেই তার সকল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন।
ডাঃ মোঃ কাজী আইনুল ইসলাম বলেন, ইতোমধ্যেই তার ব্রেস্টে একটি সার্জারি করা হয়েছে। তার ছয়টি কেমো সাইকেল হবে। ইতোমধ্যে ৪টি হয়েছে। বাকি দুটো হওয়ার পর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। টিউমার্টির সাইজ যখন ছোট হয় আসবে এরপর তার পূর্ণাঙ্গ অপারেশন করা হবে। খুলনা মেডিকেল কলেজের পক্ষ থেকে রাশিদাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের এখানে মাত্র ৫০০ বেড আছে। কিন্তু ১ হাজার ৬০০ রোগী আছে। তারপরেও একটি বেডের ব্যবস্থা করার জন্য আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী রাশিদা বেগম দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। স্বামী জাহাঙ্গীর হোসেন পেশায় একজন দিনমজুর। দৈনন্দিন জীবনের অভাব-অনটনের মাঝেই তারা কোনো রকমে দিন কাটাতেন। দুই বছর আগে রাশিদার ডান স্তনে একটি টিউমার ধরা পড়ে। তখন স্থানীয় চিকিৎসকের পরামর্শে অপারেশনের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ ‘বায়োপসি’ না হওয়ায় রোগটি যে ক্যান্সারজনিত তা তখন শনাক্ত করা সম্ভব হয়নি।

ফলে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে। বর্তমানে রাশিদা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার ডান স্তনে পচন ধরেছে, ক্ষতস্থানে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। অসহ্য যন্ত্রণায় কাতর এই নারী এখন হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন।

রাশিদার স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, “খুলনা মেডিকেল কলেজের ডাক্তাররা ও প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা যেন আল­াহর রহমত ছাড়া কিছু নয়। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, মানবিক দিক বিবেচনা করে আমরা রাশিদা বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তিনি যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পান, সেটি নিশ্চিত করতে আমরা সচেষ্ট।
খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক কমলেশ বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র একজন রোগীর নয়, পুরো সমাজে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। সরকারি চিকিৎসা ব্যবস্থার এমন মানবিক পদক্ষেপ মানুষের মধ্যে নতুন করে আস্থা ও আশার সঞ্চার ঘটিয়েছে।

মানবিক এই উদ্যোগ প্রমাণ করে-সামান্য মনোযোগ ও সহমর্মিতা এক অসহায় জীবনের জন্য হতে পারে জীবনের নতুন অধ্যায়ের সূচনা। রাশিদা বেগমের চিকিৎসা এগিয়ে চলেছে, আর তার পরিবারের চোখে ফুটে উঠছে এক নতুন স্বপ্ন বেঁচে থাকার আকাক্সক্ষা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।