1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে বিএনপি সরকার গঠন করলে-আজিজুল বারী হেলাল - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে বিএনপি সরকার গঠন করলে-আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।বিএনপি সরকার গঠন করলে খাল খননের মাধ্যমে সারা দেশে কৃষি বিপ্লব ঘটানো হবে বলেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।

৬ ই জানুয়ারি ( সোমবার ) খুলনা জেলার তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে কৃষকদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আজিজুল বারী হেলাল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

বিএনপি সরকার গঠন করলে এই কর্মসূচি দ্রত বাস্তবায়ন করা হবে।তিনি আরও বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় পর্যাপ্ত পানির অভাবে বহু কৃষিজমি অনাবাদি পড়ে আছে। খাল খননের মাধ্যমে এসব জমি চাষের আওতায় এনে কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। এ কাজে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, যিনি আমরণ আপোষহীন থেকে দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, যিনি বলেছেন—“বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই”, সেই নেত্রী আজ সব দল ও সব ধর্মের মানুষের কাছে ঐক্যের প্রতীক।
তাঁর রুহের মাগফেরাত কামনায় আজ সবাই একত্রিত হয়েছে।
তিনি নারীদের ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করে বলেন, আমরা গর্বিত এমন একজন নেত্রীর কর্মী হতে পেরে এবং তার সঙ্গে রাজনীতি করতে পেরে।

এরপর তিনি অনুষ্ঠান সন্ধ্যায় তেরখাদার সাচিয়াদাহ বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।তেরখাদা উপজেলা কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজু চৌধুরী এবং সঞ্চালনা করেন সাবা মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, ভুট্টসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।