1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের ধমকে রোগীর স্ত্রীর মৃত্যু — অভিযোগ স্বজনদের - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের ধমকে রোগীর স্ত্রীর মৃত্যু — অভিযোগ স্বজনদের

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৯০ বার শেয়ার হয়েছে

খলনার খবর।।খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসকের ধমকে ভীত হয়ে এক রোগীর স্ত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতালের ১৯/২০ নম্বর ওয়ার্ডে (চার তলা)।

নিহত নারীর নাম মরিয়ম (৫০)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরিয়মের স্বামী আব্দুস সাত্তার বর্তমানে একই হাসপাতালে ডায়রিয়া রোগে ভর্তি আছেন। নিহত মরিয়মের বাবা একজন মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোমবার রাতে মরিয়ম ও তার আত্মীয়রা চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী একটি স্যালাইন কিনে ওয়ার্ডে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই স্যালাইন নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “এই স্যালাইন আমি লিখিনি, তোমরা কোথায় পেলে?”
ডাক্তারের এমন আচরণে ভয়ে মরিয়ম প্রচণ্ড মানসিক চাপে পড়েন এবং হঠাৎ কান্নাকাটি শুরু করেন। কিছুক্ষণ পরই তিনি বুকে ব্যথা অনুভব করেন ও মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।

স্বজনদের দাবি, ডাক্তারের অতিরিক্ত ধমক ও ভয়েই মরিয়ম হার্টফেল করে মারা গেছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর খুমেক হাসপাতালে রোগীর স্বজনদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ তুলেছেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের দুর্ব্যবহার ও অহঙ্কারী আচরণের কারণে সাধারণ মানুষ প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

তদন্ত শেষে মরিয়মের মৃত্যুর সঠিক কারণ ও সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণে হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ দাবি করেছেন মরিয়মের পরিবার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।