1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় দিনমজুর নারী সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় দিনমজুর নারী সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনায় দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার পচা লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

মৃত নারী ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে মোস্তার মোড়ে ভাড়া বাসায় থাকতেন।গ্রেপ্তারকৃতরা হলেন— ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা এবং শিল্পী।

স্থানীয়রা জানায়, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ূরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে সুপ্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযান জোরদার করে প্রথমে ইউসুফ ও পরে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফকে গ্রেপ্তারের বিশেষ অভিযানের সময় ওই নারীর মরদেহ উদ্ধার হয়। পরে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। নিহত নারী জীবিকার প্রয়োজনে মোস্তার মোড়ে ভাড়া বাসায় বসবাস করতেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা টাকা বা ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত নারীর ছেলে শাহ জামাল সর্দার সজল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে শিল্পী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। অন্যদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।