1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ফেসবুকে মেয়েদের ছবি এডিট করে নগ্ন ভিডিও বানিয়ে চাঁদা দাবী, যুবক গ্রেফতার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ফেসবুকে মেয়েদের ছবি এডিট করে নগ্ন ভিডিও বানিয়ে চাঁদা দাবী, যুবক গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা এক তরুণীর ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও বানিয়ে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পর্নো সাইটে ছড়িয়ে দিয়ে চাঁদা দাবীর অভিযোগে বাগেরহাটের মোঃ তৌহিদ ওমর তপু (২৩) কে গ্রেফতার করেছে পিবিআই খুলনা।

পিবিআই সূত্রে জানা যায়, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের রিক্তা খাতুন (ছদ্ম নাম)-এর সঙ্গে তপুর ফেসবুকে পরিচয় হয়। কিন্তু ওই তরুণীর অন্যত্র বিয়ে হলে তপু নানান কু-প্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় তপু ও তার সহযোগীরা গোপনে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে ভিকটিমের ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়। পরবর্তীতে তিন লাখ টাকা না দিলে এসব ছবি-ভিডিও মুছে ফেলা হবে না বলে ভিকটিমের পরিবারের কাছে চাঁদা দাবি করে।

ভিকটিমের মা পিবিআই খুলনা জেলা অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামেন কর্মকর্তারা। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে খুলনার লবনচরা থানার পুটিমারী মাথাভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে তপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা’র নেতৃত্বে এ অভিযানে অংশ নেন পরিদর্শক (নিঃ) আব্দুল্লাহ-আল মামুন বিশ্বাস, এসআই (নিঃ) রেজোয়ান, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান ও পিএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান।

পরে ভিকটিমের মা বাদী হয়ে তপু ও অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা করেন। মামলা নং-৩০, তারিখ-২৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩)(৫)(৭) তৎসহ দণ্ডবিধির ৩৮৫ ধারায় মামলা রুজু করা হয়।মামলার তদন্তভার নিয়েছে পিবিআই খুলনা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।