1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার জিরোপয়েন্টে চেকপোস্টে ৫ বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার জিরোপয়েন্টে চেকপোস্টে ৫ বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৯৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার নগরীর জিরোপয়েন্ট সংলগ্ন নিজ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নারীর নাম সুরাইয়া ইসলাম সুমি বয়স ৪০ বছর । তিনিসাতক্ষীরা জেলার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসা বাদে বলেন উক্ত অস্ত্র গুলি নিয়ে ঢাকার গুলশানে যাচ্ছিলেন তরিকুল ইসলাম নামের কোন ব্যক্তির কাছে।

গোপন সংবাদের ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকায় স্থাপিত পুলিশের একটি নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় নূরজাহানের কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উক্ত নারী কোনো সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের সদস্য। তিনি এসব অস্ত্র অন্যত্র সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃত নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, সম্প্রতি খুলনা মহানগরীতে অপরাধী চক্রের তৎপরতা দমনে নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত তল্লাশি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।