1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ ও লাল কার্ড দেখিয়ে নিসচা’র প্রতিবাদ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ ও লাল কার্ড দেখিয়ে নিসচা’র প্রতিবাদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩৭ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন, খুলনাল।।খুনার রূপসা শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চালুর দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকি প্রতিবাদ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রূপসা সেতুর পশ্চিম পাশে শিপইয়ার্ড সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা’র নগর সভাপতি শেখ মো: নাসির উদ্দিন।
এ সময় প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

এ সময় বক্তারা বলেন, খুলনার অন্যতম ব্যস্ত সড়ক রূপসা ট্র্যাফিক মোড় থেকে খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১২ বছরেও সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের গাফিলতি ও অনিয়মের কারণে সড়কের কাজ শেষ হয়নি। ফলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে। ঠিকাদার প্রতিষ্ঠানের লুটপাতের কারণে যে টুকু কাজ সম্পন্ন হয়েছে তা নিম্নমানের। বর্তমানে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তাতে পানি জমেছে। সড়কের দুইপাশ খুঁড়ে বছরের পর বছর ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে উঠেছে। এক কথায় সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

প্রকল্পে এতো ধীরগতি ও ব্যর্থতার পরও কেন ঠিকাদারকে প্রায় ৭০ কোটি টাকা প্রদান করা হলো? কেন তাদের জবাবদিহির আওতায় আনা হলো না? কেডিএর কাছে এমন প্রশ্ন তোলেন বক্তারা।তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, শিপইয়ার্ড সড়ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ার দায় কেডিএ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এড়াতে পারে না। এ প্রকল্পের সাথে যারা জড়িত সবার বিচার করতে হবে।

সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে এই সড়কের কাজ সম্পন্নের আহবান জানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজ পুনরায় চালু করা না হলে কেডিএ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের বাড়ি ঘেরাও করার হুমকি দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা সংবাদদাতা মোহাম্মদ নুরুজ্জামান,খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল,

খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ, উপদেষ্টা বঙ্গরাজ দেলোয়ার, ইউনাইটেড খুলনার সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান, ৩১ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মাহমুদ, সহকারী সেক্রেটারী শহিদুল ইসলাম উজ্জ্বল, ইসলামী আন্দোলনের ৩১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মোহাম্মদ কবির হোসেন, যুব আন্দোলনের সহ সভাপতি মো. লাবলু সরদার, ছাত্রদলের সদর থানার সদস্য সচিব আব্দুস সালাম, রূপসা সেতু সংলগ্ন হক সুপার মার্কেটের সভাপতি মজিবুর রহমান, যুবদল নেতা রেজাউল, নিসচার খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, মো. এম এ সাদী, আব্দুল্লাহ আল মামুন, রোদেলা আক্তার রেশমী, কাজী আব্দুল ওয়াহাব, মোঃ চুন্নু খন্দকার, হোসেন মাহমুদ বাচ্চু, মোঃ সাখাওয়াত হোসেন স্বপন, ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদুর রাহমান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।