1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চোখের জলে বিদায় যশোরের সংবাদকর্মী আবু সাইদ সাগরকে - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চোখের জলে বিদায় যশোরের সংবাদকর্মী আবু সাইদ সাগরকে

  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিনযশোর জেলা প্রতিনিধি।।শোরের সংবাদপত্র অঙ্গনের পরিচিত মুখ, গ্রামের কাগজের সাবেক কম্পিউটার অপারেটর আবু সাইদ সাগরকে শেষ বিদায় জানানো হয়েছে গভীর শোক ও বেদনার মাঝে। মঙ্গলবার দুপুরে বারান্দীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে বারান্দীপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সাগরের জানাজায় অংশ নেন পরিবারের সদস্য, সহকর্মী, সাংবাদিক সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সবার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল অপূরণীয় শোক। জানাজার ইমামতি করেন তাঁর জমজ ভাই এবং গ্রামের কাগজের চীফ কম্পিউটার অপারেটর আবু সাআদ শাওন।এর আগে মৃত্যুসংবাদে সোমবার রাত থেকেই শাওনের বাড়িতে ভিড় করতে থাকেন আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা।

হঠাৎ সাগরের চলে যাওয়া যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা শোকাহত হয়ে পড়েন।জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। তিনি আবেগতাড়িত হয়ে বলেন,শাওন ও সাগর দুই ভাইয়ের হাত ধরেই গ্রামের কাগজের পথচলা শুরু হয়েছিল। কম্পিউটার বিভাগে সাগর ছিলেন একনিষ্ঠ ও নীরব কর্মযোদ্ধা। তাঁর অবদান গ্রামে কাগজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।এছাড়াও স্মৃতিচারণ করেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। আবেগঘন পরিবেশে সাগরের একমাত্র পুত্র রাজিন মাহমুদ সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া কামনা করে।জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম ছামছুদ্দীন, কল্যাণের নির্বাহী সম্পাদকএহসান-উদ-দ্দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সিটি ইনচার্জ শিমুল ভুইয়া, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, ছাপাখানা মালিক সমিতির নেতা আবুল কাশেমসহ বহু গুণমুগ্ধ মানুষ।

উল্লেখ্য, আবু সাইদ সাগর সোমবার (৪ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে যশোরের বিভিন্ন পত্রিকায় কম্পিউটার বিভাগের নিরলস কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।

তিনি স্ত্রী, একমাত্র সন্তান, মা, ভাইসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।সাগরের অকাল মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে স্মরণ করে অনেকেই বলেছেন, “সাগর ছিলেন পত্রিকার ব্যাকবোন—নীরব অথচ নির্ভরযোগ্য। তাঁর অভাব কখনো পূরণ হবে না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।