1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধনী ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধনী ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭২ বার শেয়ার হয়েছে

আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।জনবান্ধব অটোমেটেড,ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত,ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ ‘ এ শ্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলায় জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার(১৯ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মেলা প্রাঙ্গণে বিশেষ বুথ ও স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লোবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডুমুরিয়ায় ভূমি সংক্রান্ত যেকোনো কার্যক্রমে জনগণের অধিকার রক্ষা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। ভূমি অফিসে কোনো ধরনের দালালচক্র, সন্ত্রাসী বা চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া সরাসরি নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের মতো কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

সরকারের আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, অনলাইন ও প্রযুক্তির ব্যবহারের ফলে জনগণের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হচ্ছে। প্রান্তিক মানুষ যেন ঘরে বসেই স্বচ্ছতার সাথে কাজ শেষ করতে পারেন, সেদিকে কর্মকর্তাদের নজর দিতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি জনগণের সাথে ভালো ব্যবহার করার এবং অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দ্রুত সেবা প্রদানের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আছের আলী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, বিএনপিনেতা মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী খোকা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, থুকড়া ভূমি অফিসের নায়েব নিলুফা ইয়াসমিন,বয়ারসিং ভূমি অফিসের নায়েব জাহাঙ্গীর আলম, শোভনা ভূমি অফিসের নায়েব মনিরুজ্জামান, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মালেক, ভূমি অফিসের নাজির কিরণ বালা, সজিব কুমার বিশ্বাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ার যেকোনো মৌজার হোল্ডিং এন্ট্রি, অনলাইনে নাগরিক নিবন্ধন এবং স্পটেই ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা। নামজারির নতুন আবেদন গ্রহণ, প্রক্রিয়ার বর্তমান অবস্থা ট্র্যাকিং এবং নামজারি সংক্রান্ত জটিলতা নিরসন। অনলাইনে খতিয়ানের (পর্চা) সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপের জন্য আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সেবা। অনলাইনে ফি প্রদান সাপেক্ষে স্পটেই প্রয়োজনীয় ডিসিআর ও খতিয়ানের কপি সংগ্রহ।

যেসব নাগরিকের নামজারি ও অন্যান্য সেবা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে, তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে খতিয়ান ও ডিসিআর বিতরণ। ভূমি সংক্রান্ত যেকোনো হয়রানি বা জটিলতা নিরসনে মেলা প্রাঙ্গণেই সহকারী কমিশনার (ভূমি) সরাসরি গণশুনানির মাধ্যমে তাৎক্ষণিক সমাধান বা পরামর্শ দিচ্ছেন।

এছাড়া ভূমি সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ষোল একশত বাইশ এবং ল্যান্ড গভট বিডি পোর্টালের ব্যবহার হাতে-কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে এই আধুনিক ও হয়রানিমুক্ত মেলার সুবিধা গ্রহণ করার জন্য ডুমুরিয়ার সকল নাগরিককে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।