1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় যৌথ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমানা - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় যৌথ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ ও জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।বাংলাদেশের চিংড়ি শিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত। অথচ কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে জেলি বা অন্যান্য পদার্থ পুশ করে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করছে। এতে যেমন ভোক্তারা প্রতারিত হচ্ছেন, তেমনি দেশের বৈদেশিক বাণিজ্যের সুনামও প্রশ্নের মুখে পড়ছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর এবং উপজেলা মৎস্য কর্মকর্তারা।

সোমবার(৮ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খুলনার ডুমুরিয়ায় এমনই এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। “মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৮)” অনুযায়ী পরিচালিত এ অভিযানে অংশ নেয় এফআইকিউসি, খুলনা এবং ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

ডুমুরিয়া, খর্নিয়া, শোলগাতিয়া ও চুকনগর বাজারে একযোগে অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন এফআইকিউসি খুলনার সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান এবং ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।

অভিযানে খর্নিয়া বাজারের মেসার্স মোল্লা ফিসকে লাইসেন্স ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে ডিপো পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চুকনগর বাজারের মেসার্স মডেল ফিস থেকে পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। সেখান থেকে প্রায় ৪০ কেজি পুশকৃত চিংড়ি ও ৫ কেজি জেলি জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চিংড়ি ও জেলি বিনষ্ট করা হয়েছে।

অভিযানের সময় ডুমুরিয়া বাজারের মেসার্স তমা ফিস, মেসার্স মোল্লা ফিস এবং রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া মৎস্য আড়তও পরিদর্শন করা হয়। তবে এসব ডিপো ও আড়তে কোনো ধরনের পুশকৃত চিংড়ি পাওয়া যায়নি।

অভিযানে এফআইকিউসি খুলনার ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কেএম মহসিন আলম, অফিস সহকারী মোঃ সাইফুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।চিংড়ি বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। কিন্তু পুশকৃত চিংড়ির কারণে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং আমদানি নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়ছে। ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এই বাস্তবতায় সরকার কঠোর অবস্থান নিয়েছে।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, পুশকৃত চিংড়ি শুধু প্রতারণাই নয়, এটি মানবস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। একই সঙ্গে ভোক্তাদেরও সচেতন হতে হবে।এ ধরনের অভিযান অন্যান্য উপজেলায় আরও জোরদার হলে চিংড়ি শিল্পে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।