1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় শহীদ মোল্যা সিরাজুল ইসলাম ও শেখ দিদারুল হোসেন দিদার এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় শহীদ মোল্যা সিরাজুল ইসলাম ও শেখ দিদারুল হোসেন দিদার এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।“ফিরে এলো আজ সেই শোকের দিন, তুমি নেই, চোখে জল, স্মৃতি অমলিন। কত দ্রুত চলে গেলে না ফেরার দেশে,ভালো থেকো ওপারে, স্মরি ভালোবেসে।” স্মৃতির পাতায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে খুলনার ডুমুরিয়ায় শহীদ মোল্যা সিরাজুল ইসলাম ও শেখ দিদারুল হোসেন দিদার এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা যুবদলের আয়োজনে ডুমুরিয়া সেন্ট্রাল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রশিদ। উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা,জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল মীর,মাশকুর হাসান ফ্রান্স।

বিশেষভাবে এ অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ খুলনা জেলা শাখার সদস্য সচিব জোয়ার্দার আবু হানিফ এর নেতৃত্বে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে এ স্মরণ সভায় অংশ গ্রহণ করেন।এসময় এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, বিএনপিনেতা শেখ সরোয়ার হোসেন,সরদার আব্দুল মালেক,গাজী আব্দুল হালিম,মোল্যা মাহবুবুর রহমান,শেখ শাহিনুর রহমান,মোল্যা কবির হোসেন,খান ইসমাইল হোসেন,বাবু নির্মল বৈরাগী,অরুণ গোলদার,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন, মুনিমুর রহমান নয়ন, ডাক্তার আলম,মাষ্টার আইয়ুব আলী,মাওলানা খলিলুর রহমান,সাইকুল গাজী ও যুবদলনেতা সরদার বিল্লাল হোসেন,নিলৎপল নিলয়,খান জিয়াউর রহমান জীবন,সোহাগ গোলদার,গাজী আব্দুল আজিজ,শেখ রবিউল ইসলাম,পারভেজ আহমেদ,কাজী নাহিদ,শেখ শাহনেওয়াজ হোসেন,আনিস শেখ ও জিয়া সাইবার ফোর্স ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক এম এ মোসলেহ উদ্দিন,সদস্য সচিব আবু জাফর কাজী,যুগ্ম-আহবায়ক সালমান জামিল,হাজী লুৎফর রহমান,মাষ্টার মনিরুজ্জামান হালদার,হাজী কারিমুল ইসলাম,এস এম রেজা,মিঠুন আকুঞ্জি, মোঃ কারিমুল ইসলাম, মাহাবুর রহমান মোড়ল,রিপন হালদার, ছাত্রদলনেতা মনিরুজ্জামান সোহাগ সহ এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, উপজেলা যুবদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোল্যা শহীদ সিরাজুল ইসলাম ও খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মরহুম শেখ দিদারুল হোসেন দিদার এর মৃত্যু বার্ষিকীতে তাদের জীবনের কর্ম, আদর্শ, ভালোবাসা ও শিক্ষণীয় মুহূর্তগুলো তুলে ধরেন। এই দিনে তাদের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পুরোনো ছবি, স্মৃতিচিহ্ন বা বিশেষ ঘটনার রোমন্থন করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। এবং তাদের রেখে যাওয়া কর্মসমূহ স্মরণ করে শোক সিক্ত অনুভূতির মাধ্যমে অকাল প্রয়াণের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ডুমুরিয়া পুরাতন সাবরেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব মুফতি ফয়জুল করিম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।