1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৬ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা খালে যৌথভাবে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও নেট-পাটা অপসারণ করে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার(২৯ জুলাই) দুপুর ২ টায় শুরু হওয়া এ অভিযানে ভদ্রা খালের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে পেতে রাখা অবৈধ জালগুলো একে একে অপসারণ করা হয়। পরে উদ্ধারকৃত জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।

এছাড়া উপজেলা মৎস্য অফিস, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। স্থানীয়দের ভাষ্য, অবৈধ চায়না দুয়ারী জাল ও নেট-পাটার কারণে দেশীয় মাছের অবাধ বিচরণ ও প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। প্রশাসনের এ অভিযান জলজ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। তারা বলেন, আগে এ ধরনের অভিযান খুব একটা দেখা যায়নি। বর্তমান প্রশাসনের সক্রিয় তৎপরতায় খাল ও জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “চায়না দুয়ারী জাল ও নেট-পাটা জলজ পরিবেশ এবং মাছের প্রাকৃতিক প্রজননের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এসব অবৈধ উপকরণের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি। আইন মেনে মাছ আহরণ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের সচেতন করতে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমও চলমান থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।