1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার শেয়ার হয়েছে

খেলাধুলা,সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

তেরখাদা প্রতিনিধি।।খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, একজন আদর্শ ছাত্রের গুণাবলীর মধ্যে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরী। সুস্থ দেহ ও প্রফুল্ল মন ছাড়া প্রকৃত শিক্ষার বিকাশ সম্ভব নয়। তিনি বলেন, শুধু পাঠ্য বই এর জ্ঞান অর্জন করলে চলবে না, বরং খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদেরকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, মেধা বিকাশের জন্য যেমন বই পড়া জরুরী তেমনি মনকে প্রফুল্ল রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই। প্রযুক্তির এই যুগে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ১৭ ই এপ্রিল বিকেল ৪ টার দিকে তেরখাদার আদমপুর বলর্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শিক্ষক শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, সিকদার ইবাদ হোসেন, আবুল হোসেন বাবু, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।