1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরোখাদায় জনতার মুখোমুখি হেলাল আমি প্রতিশ্রুতিবদ্ধ, খুলনা-৪ হবে একটি উদ্ভাবনী ও শিক্ষিত এলাকা - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরোখাদায় জনতার মুখোমুখি হেলাল আমি প্রতিশ্রুতিবদ্ধ, খুলনা-৪ হবে একটি উদ্ভাবনী ও শিক্ষিত এলাকা

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি , খুলনা।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ৩১ শে জানুয়ারি ( শনিবার ) বিকাল ৪টায় খুলনার তেরখাদার ইখড়ি কাটেংগা স্কুল মাঠে জনতার সঙ্গে সরাসরি মুখোমুখি হন।

উক্ত জনসভায় তেরখাদা উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত ছিলেন এবং তাঁকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এলাকার সমস্যা ও প্রয়োজন তুলে ধরেন। জনসভার মূল বিষয়বস্তু ছিল প্রাইমারি শিক্ষার উন্নয়ন, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের অধিকার, এবং স্থানীয় অবকাঠামো সমস্যা।
দীপ্তি চৌধুরী (চ্যানেল আই) প্রশ্ন করেন, অন্যান্য রাজনৈতিক নেতা সাধারণত জনসভা করে বক্তব্য দিয়ে চলে যান, আপনি কেন সরাসরি জনতার সঙ্গে সাক্ষাৎ করছেন।

আজিজুল বারী হেলাল উত্তর দেন, আমি আমার এলাকার মানুষের কাছে দায়বদ্ধ থাকতে চাই। আমি চাই তাদের সমস্যা শুনতে, আশা ও চাওয়া বুঝতে এবং সেই অনুযায়ী কাজ করার জন্য দায়িত্বশীল থাকতে। জনতার পাশে দাঁড়ানো আমার রাজনৈতিক অঙ্গীকার। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, তেরখাদা হবে শিক্ষিত, সমৃদ্ধ ও সুব্যবস্থাপিত। ভ্যানস্ট্যান্ড সমস্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তেরখাদায় কোনো ভ্যানস্ট্যান্ড নেই। আমি এখানে দ্রুত স্থায়ী ব্যবস্থা করে স্থানীয় মানুষের যাতায়াত সহজ করতে কাজ করব। এটা আমার প্রথম অগ্রাধিকার। তিনি আরও বলেন, শ্রমজীবী, কৃষক, শিক্ষক, এবং শিক্ষার্থী প্রত্যেকের জন্য সমান সুযোগ ও উন্নয়ন আমার মূল লক্ষ্য। বিএনপি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি, মানুষের সেবা করতে হবে, রাজনৈতিক প্রচার নয়। আজিজুল বারী হেলাল বলেন আমি প্রতিশ্রুতিবদ্ধ, খুলনা-৪ হবে একটি উদ্ভাবনী ও শিক্ষিত এলাকা। আমরা মানুষকে দেখাবো, রাজনীতি শুধু প্রতিশ্রুতিতে নয়,বরং বাস্তব কাজে নির্ভর করে।

এর আগে তিনি রূপসা ও দিঘলিয়ায়ও একই রকম জনসভার আয়োজন করেছেন এবং খুব শীঘ্রই দিঘলিয়ায়ও জনতার সঙ্গে সাক্ষাৎ করবেন।
জনসভায় বিভিন্ন পেশাজীবি ও শ্রমজীবি মানুষসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, নউপজেলা বিএনপির নেতৃবৃন্দ চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু, হাবিবুর রহমান হাবি, আবদুল মান্নান, রবিউল হোসেন, মাহাবুব, এমদাদ, নাইমুল ইসলাম নাইম, সাজ্জাদ আহমেদ নান্টা, হুমায়ুন মোল্লা, মিল্টন মুন্সি, সোহাগ মুন্সি, সাব্বির আহমেদ টগর, রাজু চৌধুরী, শামিম আহমেদ রমিজ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।