1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন-এএসপি রেফাতুল ইসলাম। - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন-এএসপি রেফাতুল ইসলাম।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বিকালে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতুল ইসলাম বলেন, থানায় সেবা নিতে কোনো দালালের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। জনগণকে সরাসরি থানায় এসে পুলিশের সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।এএসপি রেফাতুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। মাদক ব্যবসা, ঘের ও জমি দখলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মোংলা থানায় আইনগত অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি)মোঃ শাহিনুর রহমান বলেন, গত দেড় বছরে চাঁদপাই ইউনিয়নে এ ধরনের বৃহৎ পরিসরের ওপেন হাউজ ডে বা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়নি। তিনি আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি)মোঃ শাহিনুর রহমান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আইসিটি অফিসার মোঃ দেওয়ান জিয়াউর রহমান মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত অপরাধ বিশেষ করে অনলাইন জুয়া, হয়রানি ও অশ্লীলতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।

এ উঠান বৈঠকে মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন’সহ চাঁদপাই ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।