1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় দুর্গা পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, রঙতুলিতে সাজছে দেবী দুর্গা - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় দুর্গা পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, রঙতুলিতে সাজছে দেবী দুর্গা

  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৮ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ।। খুলনার দিঘলিয়ার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসতেই রঙ, তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা। কল্পনার আকাশ থেকে নেমে আসা দেবীর অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মৃৎশিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের শিল্পসাধনা।উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে এখন সাজসজ্জা, আনন্দ আর প্রস্তুতির জোয়ার। কয়েক দিনের মধ্যেই ঢাক-ঢোলের তালে পূজার ঘণ্টাধ্বনি বেজে উঠবে।

ভক্তদের ভক্তিময় স্তুতি আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠবে গোটা দিঘলিয়া।পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৬১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ২০ সেপ্টেম্বর (শনিবার) সরেজমিনে বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রতিমা কারখানায় ঘুরে দেখা যায়— বাঁশ, কাঠ, সুতলি, খড় আর কাদামাটি দিয়ে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। এখন চলছে রঙতুলির ছোঁয়ায় সাজসজ্জার চূড়ান্ত কাজ।প্রতিমা তৈরির কারিগর বিকাশ পাল, দিলীপ পাল ও তাপস পাল জানান, উপকরণের দাম বেড়েছে অনেক। ফলে লাভ কম হলেও উৎসবকে ঘিরে আনন্দে ভরপুর তারা।

পূজার আয়োজনের ব্যয় বেড়েছে আয়োজকদেরও, তবু ভক্তদের উচ্ছ্বাসে ঘাটতি নেই।সেনহাটি শিব মন্দির পূজা কমিটির সভাপতি অমিত ঘোষ, সাধারণ সম্পাদক বাবু তন্বয় মুস্তাফী ও কোষাধ্যক্ষ বাবু উত্তম দাস বলেন, প্রতিমা শিল্পীদের মজুরি এবার কিছুটা বাড়লেও পূজার খরচ সামলাতে চেষ্টা করছেন তারা। সরকারি বরাদ্দ হিসেবে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলেও জানান তারা।দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, “খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় এ বছর ৬১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

আমরা চাই, পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকুক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক।”এদিকে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, পূজা উপলক্ষে মন্দিরকেন্দ্রিক গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হবে, পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা সার্বক্ষণিক তৎপর থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সবমিলিয়ে, দিঘলিয়ায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন প্রাণের স্রোতে ভাসছে সনাতন ধর্মাবলম্বীরা। মৃৎশিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় গড়ে উঠছে দেবীর প্রতিমা, আর ভক্তদের হৃদয়ে জেগে উঠছে আনন্দ, শ্রদ্ধা ও ভক্তিময় প্রত্যাশা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।