1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নদীর পানি বৃদ্ধি, মোংলায় নিম্নমানের বেড়িবাঁধ ভেঙে বিপর্যয়। - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নদীর পানি বৃদ্ধি, মোংলায় নিম্নমানের বেড়িবাঁধ ভেঙে বিপর্যয়।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপের কারণে মোংলার বিভিন্ন এলাকায় নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে নিম্নমানের বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধ ভাঙার সাথে সাথেই তীব্র স্রোতে ডুবে গেছে গ্রাম, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে বেড়িবাঁধের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশপাশের গ্রামগুলো। পানির তোড়ে নদীতে ভেসে যায় ঘেরের মাছ, ধানক্ষেত, সবজি ক্ষেত ও গবাদিপশু। এতে জীবিকা হারিয়ে হতাশায় ভুগছেন চাষি ও কৃষকরা।

জালচিরা গ্রামের মৎস্যচাষী মোঃ মিঠুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাঁধ ভাঙার পর সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের মাছ নদীতে চলে গেছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না।”

চিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, “বাঁধ ভেঙে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। চাষিদের মাছ, কৃষকদের জমি সব শেষ। যদি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা না হয়, তবে আরও বড় বিপর্যয় নেমে আসবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের মান খারাপ ছিল। বিভিন্ন সময়ে মেরামতের দাবি জানানো হলেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এবার পানির চাপ বাড়ায় দুর্বল অংশ ভেঙে পড়েছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ইতোমধ্যেই পরিদর্শন করা হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন। নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।