1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫

  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৭১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে নগরীর খালিশপুর থানাধীন মোংলা পোর্ট কলোনি মাঠে এই বর্ণাঢ্য খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে ২ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান।

পরে তিনি সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, ” খেলায় হার-জিত থাকবে, তোমরা খেলা উপভোগ করো এবং ভবিষ্যতে ভালো কোন গন্তব্যে পৌঁছানোর প্রস্তুতি নেও”। পাশাপাশি তিনি চলতি মাসের ১৮ ই নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস কে বর্ণাঢ্য আয়োজনে পালন করার আশাবাদ ব্যক্ত করেন। আর তার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্টের খেলা দর্শক গ্যালারিতে বসে উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, সৈয়দ হাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মো. আনিসুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৬ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।