1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
‎নির্বাচন অত্যন্ত কঠিন হবে, ভোট বানচালের ষড়যন্ত্র চলছে : এড. মনা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

‎নির্বাচন অত্যন্ত কঠিন হবে, ভোট বানচালের ষড়যন্ত্র চলছে : এড. মনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮২৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।‎আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন হবে এবং দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা।

৩ রা নভেম্বর ২৫ ‎সোমবার সন্ধ্যায় সদর থানার গোলকমনি পার্কে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর থানা ২১, ২২, ২৩নং ওয়ার্ড শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অজ্ঞাত কিছু লোক বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। কখনও তারা গণভোটের কথা বলছে, কখনও পিআর পদ্ধতির কথা বলছেÑযা তারা নিজেরাও বোঝে না। এই সবই হচ্ছে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত।”
‎তিনি আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছেনÑআগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। কারণ একটি চক্র মানুষের ভোটাধিকার হরণ করতে চায়। তারা ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’Ñএই গণতান্ত্রিক শ্লোগান মুছে দিতে চায়।” বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে মনা বলেন, “এ দেশে এমন এক প্রজন্ম বেড়ে উঠেছে যারা গত ১৭ বছরে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের দুঃশাসনে রাতে ব্যালট বাক্স ভরে দেওয়া হয়, ভোটকেন্দ্রে যাওয়ার আগেই মানুষকে হুমকি দেওয়া হয়। এটা কোনো গণতন্ত্র নয়, এটি হচ্ছে ফ্যাসিবাদ।”
‎দলের আন্দোলন সংগ্রামের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “আমরা হাসিনার পদত্যাগ দাবি করছি, কারণ আমরা চাইÑবাংলাদেশের মানুষ যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। দেশনায়ক তারেক রহমান জনগণের ভোটাধিকার ও মানবাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”

‎সভায় তিনি খুলনার নেতা রকিবুল ইসলাম বকুলের মানবিক ভ‚মিকার প্রশংসা করে বলেন, “করোনার সময় যখন নিজের ভাইও ভাইকে চিনত না, তখন তিনি মানুষের বাড়িতে খাবার ও অক্সিজেন পৌঁছে দিয়েছেন। এমন মানবিক রাজনীতিই জাতীয়তাবাদের প্রকৃত চেতনা।”
‎দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মনা বলেন, “আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। প্রতিটি বাড়িতে বাড়িতে যান, ঐক্যবদ্ধ হোন, এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করুন। যত ষড়যন্ত্রই হোক না কেন, ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের প্রার্থীই জয়ী হবে এবং দেশনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।”
‎কর্মীসভা উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার আহবায়ক মিরাজুর রহমান মিরাজ। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল নগর শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন।

‎স্বেচ্ছাসেবক দল সদর থানার আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সদস্য সচিব রায়হান বিন কামালের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন মাহমুদুল হক টিটু, সাইফুল ইসলাম মল্লিক, মিরাজ শাহিন শুভ, নাঈম হাসান হাসিব, মঞ্জুর শাহীন রুবেল, তাসনিম রেজা তানিম, আসাদুজ্জামান মিঠু, মিরাজ হোসেন, মাহমুদ আকুঞ্জি, মনিরুজ্জামান মনি, সাজু হাওলাদার, রিপন শিকদার প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।