1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবো : অ্যাড. মনা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবো : অ্যাড. মনা

  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৯৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।আগামী নির্বাচনকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “আমরা ১৭ বছর ধরে ভোটাধিকারের জন্য লড়াই করছি। যারা আবারও ভোট বঞ্চনার ষড়যন্ত্র করছে, জনগণকে সঙ্গে নিয়ে সেই চক্রান্ত প্রতিহত করা হবে।” শনিবার (১ নভেম্বর) রাতে খুলনা সদর থানার ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা তুলে ধরে তিনি বলেন, “তারেক রহমান দেশের মানুষের জন্য নতুন স্বপ্ন দেখিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালু করা হবে যার মাধ্যমে জনগণ অর্ধেক দামে নিত্যপণ্য ক্রয় ও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। পাশাপাশি এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।” ধর্মীয় রাজনীতির অপব্যবহারের সমালোচনা করে শফিকুল আলম মনা বলেন, “আজকাল অনেকে জান্নাতের টিকিট বিক্রি করছে। বলছে, আমাদের ভোট দিলে জান্নাতে যাবেন। এটি আল্লাহর সঙ্গে শিরক করার সামিল, যা কখনো ক্ষমার যোগ্য নয়।”

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ ইসতিয়াক আহমেদ ইস্তি।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুনতাসির আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আলম খান, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ। সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রায়হান বিন কামাল।অনুষ্ঠানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।