1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নৌবাহিনীর অভিযানে ভোলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক। - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নৌবাহিনীর অভিযানে ভোলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক।

  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫৩ বার শেয়ার হয়েছে

মোঃ মনির খান স্টাফ রিপোর্টার।।ভোলা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ঃ মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্ব প্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১২-০৯-২০২৫) দিবাগত রাত নৌবাহিনী ও পুলিশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড অভিযান পরিচালনা করে।

অভিযানে চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমা-কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে ইয়াবা, মোবাইল ফোন ০২ টি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লক্ষ ৫৯ হাজার, ২শত ১০ টাকা জব্দ করা হয়।

আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্ণিত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নগদ টাকা, মাদক ও মোবাইলসহ আটককৃত ব্যক্তিদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।