পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে কবি, সাহিত্যিক ও গুণী ব্যক্তিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ জুলাই-২৬) সকাল সাড়ে ১০ টায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার-এর সভাপতিত্বে এবং পূরবী খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়কারী খেলাঘর আসর কেশবপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ বড় ভাই। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন, পূরবি খেলাঘর আসরের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে , সাতাইশকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক আলী আব্বাস, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সমীর দাস, কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শংকর রায়, মনোজ খেলাঘর আসরের সভাপতি ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম-সহ অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায়, খেলাঘর আসরের কার্যক্রমকে গতিশীল করা, সাম্মেলন এর প্রস্তুতি ও নতুন কমিটি গঠনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।