1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।।এফসিডিও (FCDO)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় কেশবপুর নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর উদ্যোগে দাশ সম্প্রদায়ের প্রান্তিক নারীদের অধিকার নিশ্চিতকরণে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে একটি বিশেষ ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবাট (৩১ জুলাই-২৬) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা দাসপাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “বৈষম্যহীন সমাজ গড়ি, নারীর অধিকার নিশ্চিত করি” এবং “মর্যাদা ও অধিকারের পথে, আমরা সবাই একসাথে”।
কেশবপুর সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও ওয়েভ সমন্বয়কারী নাজমা সুলতানা-এর সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা পিএফজি সমন্বয়কারী, মোঃ মনসুর আলী-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাস্টার মকবুল হোসেন মুকুল। স্বাগত বক্তব্য রাখেন, রাজনগর- বাকাবর্ষি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য প্রভাত কুমার কুণ্ডু।

এছাড়া বক্তব্য রাখেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য সুপ্রভাত কুমার বসু এবং ওয়াইপিএজি সদস্য রাজিয়া সুলতানা।
বক্তারা বলেন, দাশ সম্প্রদায়ের নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক মর্যাদা, শিক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা কেবল মানবিক দায়িত্ব নয়, বরং একটি বৈষম্যহীন ও টেকসই সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। তারা ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হোসনেয়ারা পারভিন ঝরনা, নিলুফা ইয়াসমিন, ওয়েভ সদস্য রিনা দাস, মনি দাশ, মালতি রাজি দাশ ও জয়দেব দাশ সহ দাশ সম্প্রদায়ের অন্যান্য নারী সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধি, শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা কেশবপুর উপজেলায় দাশ সম্প্রদায়সহ সকল প্রান্তিক নারীর জন্য একটি বৈষম্যহীন, নিরাপদ ও অধিকারভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।