1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় বিদ্যালয়ে চুরির মালামাল উদ্ধার হলেও হয়নি চোরের সাজা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় বিদ্যালয়ে চুরির মালামাল উদ্ধার হলেও হয়নি চোরের সাজা

  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।।  খুলনার পাইকগাছার এক প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনায় মালামাল ও চোরের সন্ধান মিল্লেও এখনো নেয়া হয়নি কোন শাস্তিমূলক ব্যবস্থা। বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ জমা দিয়েছে।

অভিযোগ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু মন্ডল জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত ১০ জুলাই বিকালে স্কুল ছুটি দিয়ে রুম তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। ১৩ জুলাই সকালে প্রধান শিক্ষক স্কুলে এসে দেখতে পান অফিস কক্ষের তালা নেই এবং দরজা বন্ধ। এসময় তিনি অন্য শিক্ষকদের নিয়ে অফিসে প্রবেশ করে দেখেন ডিজিটাল হাজিরা, ওয়াই-ফাইয়ের রাউটার, দুটি ফ্যান নেই। এলাকাবাসী, শিক্ষা অফিসার ও থানাকে চুরির বিষয়টি অবহিত করলে পুলিশ ঐদিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

চোরাই মাল খোঁজা খুঁজিতে সহকারী শিক্ষক আওসান আহম্মেদ জানতে পারেন গড়েরডাঙ্গা গ্রামের ফেরদৌস মিস্ত্রীর বাড়িতে ২ টি ফ্যান আছে। পরে জানতে পারেন ফেরদৌসের ছেলে ইকরামুল হোসেন মিথুন, শাহজাহান মিস্ত্রির ছেলে তৌহিদুজ্জামান তুহিন, হরমুজ গাজীর ছেলে শাওন হিরো, মৃত বারিক সানার ছেলে রাফায়েত হোসেন মিলে স্কুল থেকে মালামাল চুরি করে।

শিক্ষক ও অভিভাবক সভাপতি ওয়ারেস আলী বলেন, চোরেরা চুরির কথা স্বীকার করে আমার কাছে দুটি ফ্যান ও রাওটারের জন্য ১ হাজার টাকা দিয়েছে। থানা পুলিশের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

এস আই আসলাম জানান, স্কুলের চুরির ঘটনার বিষয়ে তদন্ত করছি। আমি ঢাকা থেকে এসে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।