1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামছুর রহমান ফাউন্ডেশন ।

১৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে সিরাতুল হুদা ট্রাস্টে ৫২৫টি গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। এসময় জেলা টিম সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, মাও. শেখ কামাল হোসেন উপজেলা নায়েবে আমীর মাও. সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, শামছুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন প্রমুখ।

কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, মুড়ি, পিয়াজ, আলু, তেল, খেজুর সহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ইফতার উপকরণ বিতরণ করা হয়, যা একটি পরিবারকে কয়েকদিনের ইফতারের ব্যবস্থা করতে সহায়ক হবে। অনুষ্ঠানে সামছুর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এই মাসে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রমজান নয় বছরের বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সামছুর রহমান ফাউন্ডেশন। আগামীতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং পরিবার নিয়ে নির্বিঘ্নে রোজা পালনে সহায়ক হবে।উল্লেখ্য, সামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অব. মেজর মেসবাহুল ইসলাম এর আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় এ মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।