1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় সামাজিক সম্প্রীতি,শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।শনিবার সকালে পাইকগাছা থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরুনী,সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আমির হামজা।

থানার তদন্ত ওসি ইদ্রিসুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,সদস্য সচীব এসএম এমদাদুল হক,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন,জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম,পাইকগাছা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,সাংবাদিক মোসলেম উদ্দীন,আব্দুল আজিজ, এইচ এম শফিউল হাজরা,জিয়াউদ্দিন নায়েব, এ্যাড এসকেন্দার,শিক্ষক প্রতিনিধি ও সুপার বাহারুল ইসলাম,আনিছুর রহমান,সাবেক পৌর কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,এ্যাড সাইফুদ্দিন সুমনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা,শান্তি বজায় রাখা এবং পাইকগাছায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।