1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রেসক্লাবের নাম ভাঙিয়ে ভুয়া কমিটি, থানায় জিডি - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রেসক্লাবের নাম ভাঙিয়ে ভুয়া কমিটি, থানায় জিডি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫৮ বার শেয়ার হয়েছে

ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি।।ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিকতার আড়ালে একদল স্বার্থান্বেষী গোষ্ঠীর ‘ব্যবসা’ ফাঁস হয়েছে। বহিষ্কৃত দুই সদস্য শাহীনুর রহমান শাহিন ও মামুনুর রশীদকে কেন্দ্র করে প্রেসক্লাব আলফাডাঙ্গাকে ঘিরে নেমেছে নতুন বিতর্ক। অভিযোগ—তাদের পেছনে রয়েছে প্রভাবশালী মহলের অশরীরী ছায়া, আর সেই কারণেই দাপটের সঙ্গে ভুয়া কমিটি চালিয়ে সরকারি দপ্তরে যাতায়াত অব্যাহত রেখেছে তারা।নাম-ভাঙানো সাংবাদিকতা

জিডি সূত্রে জানা যায়, কোনো পত্রিকা বা টিভি চ্যানেলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থেকেও নিজেদের সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন শাহিন ও মামুন। অভিযোগ উঠেছে, এই পরিচয়কে কাজে লাগিয়ে অনৈতিক উপায়ে টাকা হাতিয়ে নিয়েছেন তারা। এ কারণে গত ১৫ মে ২০২৫ তাঁদের কাছে ডাকযোগে (এডি) কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু তারা কোনো জবাব না দিলে ১২ জুন ২০২৫ ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারের পরও নতুন খেলা কিন্তু এখানেই শেষ নয়। বহিষ্কারের পর তারা হঠাৎ করে নিজেরাই প্রেসক্লাব আলফাডাঙ্গার নামে ভুয়া কমিটি ঘোষণা করেন। নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক বানিয়ে সরকারি দপ্তরে হাজির হন নানা দাবি-দাওয়ায়। চাঞ্চল্যের বিষয় হলো—তাদের কমিটিতে যাদের নাম ব্যবহার করা হয়েছে, তারা কেউই এ বিষয়ে জানতেন না। ফলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

প্রতিবাদ ঠেকাতে ভয়েসে হুমকি এই প্রতিবাদের জের ধরেই গত ১১ আগস্ট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফেরদৌস খানকে মেসেঞ্জারে ভয়েস পাঠিয়ে হুমকি দেন বহিষ্কৃত সদস্য শাহীনুর রহমান শাহিন। হুমকি ছড়িয়েই থেমে থাকেননি, ভুয়া কমিটির পক্ষে একাধিক পোস্টও দিয়েছেন। এতে পুরো প্রেসক্লাবের ভেতরে আতঙ্ক তৈরি হয়।

কারা দিচ্ছে আশ্রয়? স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এরা প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় প্রশাসন নীরব। প্রশ্ন উঠছে—কোন দপ্তরে কীভাবে তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে? সূত্র বলছে, কিছু সরকারি অফিসে প্রবেশাধিকার পেতে তারা ভুয়া কমিটির ব্যানার ব্যবহার করছে। কারও কারও গোপন সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাংবাদিক বলেন, “তাদের এমন দৌরাত্ম্যের পেছনে প্রশাসনের ভেতরের কেউ না কেউ জড়িত না থাকলে এটা সম্ভব না। চোখ বন্ধ করে রাখলেই হবে না, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

পুলিশের বক্তব্য এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক ও জিডির তদন্ত কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, “আমরা জিডি এন্ট্রি করেছি। তদন্তের অনুমতি চেয়ে আগামী রোববার আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।