1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক জনকল্যাণমূলক রাজনৈতিক দল                    পাইকগাছায় মাওলানা আবুল কালাম আজাদ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক জনকল্যাণমূলক রাজনৈতিক দল                    পাইকগাছায় মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছা উপজেলা সদরস্থ সরল জিরোপয়েন্টে প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও গণসংযোগ কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল যা একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য, সমাজের পরিবর্তনের হাতিয়ার হিসেবে।

এ রাস্তা সংস্কার আমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র-ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হবে। তিনি আরও বলেন, আমরা একটি সন্ত্রাসমুক্ত, দখলবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যাহা জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। ১৬ই আগস্ট শনিবার

পৌরসদরস্থ সরল জিরোপয়েন্টে প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। এসময় বাসমালিক সমিতির জেলা সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল সহ স্থানীয় এলাকাবাসী জামায়াতের এ ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছি জামায়াত আমাদের পাশে দাঁড়িয়েছে, যেটি সত্যিই প্রশংসনীয়।

উদ্বোধনের সময় জেলা নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মাও. গোলাম সরোয়ার,সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড.লিয়াকত আলী,মাও আমিনুল ইসলাম, ইউনিট সদস্য কাজী তমজিদ আলম,আব্দুল মোমিন সানা,অ্যাড. আ. মজিদ,উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল আহমেদ,সহ সেক্রেটারি মাও. আব্দুল খালেক,পৌর আমীর ডা. আসাদুল হক,পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন,অ্যাড. আক্কাছ আলি,সেক্রেটার মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুল ইসলাম,জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী,শিবিরের সাবেক সভাপতি অ্যাড. রুহুল আমিন, রুহুল কুদ্দুস,সাংবাদিক ফিরোজ আহমেদ, তামিম রায়হান,আল মামুন,সোহেল আহম্মেদ সহবিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,অতিবৃষ্টিতে দীর্ঘদিন ধরে রাস্তাটি খানা খন্দে পরিনত হয়েছে, যান ও মানুষের চলচলে জনদুর্ভোগে সৃষ্টি হয়েছে।জামায়াতের নিজস্ব খরচে রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিনের এ জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে তারা আশা করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।